অভিনেত্রী কৃতি শ্যানন প্রেম করছেন! বেশ কিছু দিন ধরেই সামাজিক মাধ্যমে নেটিজেনের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে— প্রবাসী ব্যবসায়ী কবির বাহিয়াকে মন দিয়েছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। বলিপাড়ায় কান পাতলেই ভেসে আসছে প্রেমের গুঞ্জন।
র উপস্থিতি দেখে অনেকেই ধরে নিয়েছেন— তারা সম্পর্কে রয়েছেন। যদিও এ সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কৃতি শ্যানন বা কবির বাহিয়া। যদিও তারকাদের ক্ষেত্রে এমন বহু উদাহরণ দেখা গেছে যে, বিয়ের আগে তারা সম্পর্ক প্রকাশ্যে আনেননি। কিন্তু বিয়ের পর ভক্ত-অনুরাগীদের জন্য এক বিশেষ পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন তারা। তাই অনুরাগীরা আপাতত অপেক্ষায় তাদের প্রেমের স্বীকারোক্তির।


